আ্যফিলিয়েট মার্কেটিং কি????

আ্যফিলিয়েট মার্কেটিং কি?



অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কমিশন বেজ মার্কেটিং মডিউল।প্রতিটি কোম্পানির নিজেদের যেই প্রডাক্ট বা সার্ভিস আছে সেগুলো বিক্রি করার জন্য তারা সেলস এক্সিকিউটিভ নিয়োগ করে থাকে, যাদের প্রতি মাসে কিছু সেলস টার্গেট দেওয়া হয় এবং তাদের মাসিক বেতনে কোম্পানিতে চাকুরী দেওয়া হয়।
আবার কিছু কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য অ্যাফিলিয়েট অপশন দিয়ে থাকে, যেখানে যে কেউ চাইলে জয়েন করতে পারে এবং কোম্পানি এর সাথে তাদের কন্ট্রাক্ট হয় কমিশন ভিত্তিক।
ধরুন আপনি কোন কোম্পানি এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করলেন, আপনি যদি ওই কোম্পানি এর কোন প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে প্রতি কপি বিক্রির জন্য কোম্পানি আপনাকে নির্দিষ্ট একটি কমিশন দেবে। এই মার্কেটিং মডিউলকেই অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়।
এখানে কোম্পানি আপনাকে মাসিক কোন বেতন দেবে না, বিক্রি করতে পারলেই আপনি কমিশন পাবেন। এখানে প্রশ্ন চলে আসে কোম্পানি কিভাবে বুঝবে আপনি প্রোডাক্ট টা বিক্রি করলেন?
হ্যাঁ, যখন আপনি কোন কোম্পানিতে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে জয়েন করবেন, তখন তারা আপনার জন্য একটা লিংক তৈরি করে দেবে। আপনাকে ওই লিংক এ কাস্টমার আনতে হবে এবং ওই লিংক থেকে কেউ যদি প্রোডাক্ট কিনে থাকে তাহলে কোম্পানি সহজেই বুঝতে পারবে আপনার মাধ্যমে বিক্রি হয়েছে এবং আপনি আপনার কমিশন পেয়ে যাবেন।

জনপ্রিয় আ্যফিলিয়েট মার্কেটিং সাইট লিংকঃ

Comments

Popular Posts