ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে কিউআর কোড তৈরির পদ্ধতি

 


বিভিন্ন দেশে নেম ট্যাগ ফিচার নিয়ে আসছে মার্কিন কোম্পানি ইনস্টাগ্রাম। ইন্সটাগ্রামের ক্যামেরা ব্যবহার করে নেম ট্যাগ স্ক্যান করলেই যে কোন অ্যাকাউন্ট খুঁজে পাওয়া সম্ভব।বিজনেস কার্ড থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁয় সর্বত্র নেম ট্যাগ প্রিন্ট করে রাখলে গ্রাহক চাইলে সেই ট্যাগ স্ক্যান করতে বিজনেস অ্যাকাউন্ট ফলো করতে পারবেন

ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে কিউআর কোড তৈরির পদ্ধতি

১। স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন

২। ডান দিকে নিচে প্রোফাইল আইকনে ক্লিক করুন

৩। এবার ডান দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করে ‘কিউআর কোড’ অপশন সিলেক্ট করুন

৪। এবার নিজের প্রোফাইলের কিউআর কোড দেখতে পারেন

৫। বিভিন্ন ইমোজি সিলেক্ট করে মনের মতো কিউআর কোড তৈরি করা যাবে

ইনস্টাগ্রামে অন্যের কিউআর কোড স্ক্যান করবেন কীভাবে?

১। ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন

২। ‘কিউআর কোড’ বিভাগে যান

৩। স্ক্রিনের ডান দিকে নিচে স্ক্যান কিউআর কোড অপশন সিলেক্ট করুন

৪। এবার কিউআর কোডের দিকে ক্যামেরা নিয়ে স্ক্যান করুন

 

Comments

Popular Posts